1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার।      

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

গতকাল ১২/০১/২০২৬ তারিখ দিবাগত  রাত আনুমানিক ০১.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরের শাহ্‌মখদুম থানাধীন সিলিন্দা বটতলা এলাকায় ৩/৪ জনের একদল ছিনতাইকারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ঐখানে অবস্থিত আওয়ামী লীগের অফিসের সামনে কিছু একটা ফেলে দিয়ে আম বাগানের ভিতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ডিবি পুলিশের টিম স্থানীয় নাইট গার্ডদের সাথে নিয়ে আওয়ামী লীগ অফিসের পূর্ব পার্শ্বে ফাঁকা স্থান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল এবং ০২ (দুই) রাউন্ড গুলিসহ ১টি ম্যাগাজিন উদ্ধার করে। পিস্তলের গায়ে ইংরেজিতে “MADE IN USA” লেখা রয়েছে।

পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD