1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

জয়পুরহাটে অসহায়দের মাঝে বিজিবি’র চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাট জেলার সীমান্ত
এলাকায় ২০ বিজিবির উদ্যোগে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং একইসঙ্গে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাটের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোহাম্মদ লতিফুল বারী, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহদীসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদ হোসেনসহ একদল চিকিৎসক শীতার্ত মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন।
শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্যকালে সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিজিবির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এসব মানবিক কার্যক্রম মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে এবং সীমান্তবাসীর সঙ্গে বিজিবির সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD