1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

তীব্র শীতে ঠান্ডা জনিত কারনে শিশু ও বৃদ্ধ রোগীর চাপ বাড়ছে রায়পুর উপজেলায় হাসপাতাল গুলিতে ।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পঠিত

 

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

রায়পুর উপজেলায় হাসপাতাল গুলোতে তীব্র শীতের কারনে ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়ছে। রোগীদের মধ্যে বেশির ভাগই শিশু। আক্রান্তদের অধিকাংশই জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, পেটের পীড়া ও নিউমোনিয়ায় ভুগছে। সরকারি হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় বাধ্য হয়ে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসকেরা।

উপজেলায় গত ৫ দিনের শীতের তীব্রতায় নাকাল হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধ রোগীরা। শীতের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। চরাঞ্চলের শিশু-বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন বেশি।

সরেজমিনে বৃহস্পতিবার (০৮ ই জানুয়ারি) সকালে রায়পুর সরকারি হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগ ও অন্যান্য বিভাগের সামনে রোগীদের ভিড়। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ১০-১৫ নবজাতক, শিশু ও বৃদ্ধরা ভর্তি হচ্ছেন। যা শিশু ওয়ার্ডের ধারণক্ষমতার দ্বিগুণের বেশি। এসব শিশুর মধ্যে কেউ কেউ কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর-ডায়রিয়ায় আক্রান্ত।

হাসপাতালে ভর্তি হওয়ার পর অনেকে সুস্থ হয়ে উঠলেও অনেক নবজাতকের গুরুতর অবস্থাও দেখা গেছে। শিশু ও বৃদ্ধরা হঠাৎ করে অসুস্থ হওয়ায় দিশেহারা পরিবার ও অভিভাবকরা। এই শীতে মেঘনার চরাঞ্চলের অসহায় গরিব মানুষ বেশি ঠান্ডা ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৭ দিনে রায়পুর হাসপাতালে ১৪৭ জন রোগী ভর্তি করা হয়েছে। তার মধ্যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৫২ জন। এর মধ্যে ডায়রিয়া ওয়ার্ডে ২১ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

রায়পুর সরকারি হাসপাতালে শিশু ডাঃ মামুনুর  রশীদ পলাশ বলেন, ‘হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় শিশুদের সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ভাইরাসজনিত কারণে ডায়রিয়া দেখা দিচ্ছে। এজন্য শীতে শিশুদের সঙ্গে বৃদ্ধদেরও বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। এতে তাদের নানান ধরনের রোগ থেকে রক্ষা করা সম্ভব হবে।’

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, ‘ঠান্ডার কারণে শিশু রোগীর চাপ বেড়েছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে।’ শিশুদের পাশাপাশি বৃদ্ধদেরও গরম কাপড় পরিধান করানো, অভিভাবকদের সচেতন ও ঠান্ডা এড়িয়ে চলার পরামর্শ দেন এ চিকিৎসক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD