1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা।  

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

২০১২ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে ১০ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক আফিয়া আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাইভেট কোচিং সেন্টার পরিচালনা সংক্রান্ত এ উপ-কমিটির অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য শিক্ষাব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে এবং শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এ অবস্থায় নীতিমালা-২০১২ কার্যকরভাবে বাস্তবায়ন, কোচিং সেন্টার মনিটরিং এবং অনিয়ম প্রতিরোধে এই কমিটি কাজ করবে।

পদাধিকার বলে জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমানকে সভাপতি এবং ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

অন্যান্য সদস্যরা পদাধিকার বলে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ-এর প্রধান শিক্ষক, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ বিষয়ে উপ-কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা মামুন বলেন, রাজশাহী দীর্ঘদিন ধরেই শিক্ষা নগরী হিসেবে পরিচিত।

এখানে শিক্ষার মান, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, শিক্ষার্থীরা বিদ্যালয়েই পূর্ণাঙ্গ ও মানসম্মত শিক্ষা পাক, অতিরিক্ত কোচিংয়ের ওপর নির্ভরশীল না হোক।

তিনি আরও বলেন,এই কমিটি নিয়মিত তদারকি করবে, অভিযোগ গ্রহণ ও যাচাই-বাছাই করবে এবং প্রয়োজন হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সুপারিশ করবে। অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পাঠদান জোরদার হবে এবং শিক্ষার্থীরা আর্থিক চাপমুক্ত পরিবেশে শিক্ষাগ্রহণের সুযোগ পাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD