1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

পাকুন্দিয়া থানায় জেলা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩৫ বার পঠিত

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

জনগণের সমস্যা ও মতামত জানতে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পাকুন্দিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে থানার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল হক স্বাগত বক্তব্য রাখেন।
ওপেন হাউজ ডেতে পুলিশ সুপার জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। উপস্থিতরা এলাকার আইন-শৃঙ্খলা, মাদক ও চাঁদাবাজি, পুলিশি হয়রানি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তাদের প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
পুলিশ সুপার বলেন,
“জনগণই পুলিশের শক্তি। তাদের সহযোগিতা ছাড়া আমরা ভালোভাবে কাজ করতে পারি না।”
তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলা পুলিশ সর্বদা প্রস্তুত এবং জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে।
এসময় পুলিশ সুপার জনগণের অভিযোগ মনোযোগ দিয়ে শুনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে জানানো হয়, জনগণের জানমাল রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস. এম. আরিফুর রহমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD