1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)

বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার উদ্যোগে ১১ ডিসেম্বর ২০২৫, রোজ বৃহস্পতিবার, সকাল ১১ ঘটিকায় মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মোঃ ওমর ফারুক।

সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক দিক, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতা পেশার মানোন্নয়ন, মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহে নিরাপত্তা, সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুল ইসলাম সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং আগামীর করণীয় তুলে ধরেন। তিনি বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত ও সময়োপযোগী করার জন্য সকল সদস্যদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ইয়াকাহারুল ইসলাম নয়ন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য রুপল হোসেন, আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়,

সদস্যদের মাঝে ঐক্য ও সম্প্রীতি আরও বৃদ্ধি করা

জেলা-উপজেলা পর্যায়ে সংবাদ সংগ্রহে সমন্বয় জোরদার করা

প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন বৃদ্ধি করা

নিয়মিত মাসিক সভা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করা

সাংগঠনিক শৃঙ্খলা আরও জোরদার করা

সভায় অংশগ্রহণকারী সদস্যরা একসঙ্গে কাজ করে প্রেসক্লাবকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD