1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক বিক্রেতা ও সেবনকারীকে আটক করেছে প্রশাসন।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাঁঠালবাড়িয়া, পশ্চিম খুঁটিপাড়া, কার্তিকপাড়া ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নয়ন (৪ মাস কারাদণ্ড), জিয়ারুল (২ মাস কারাদণ্ড), সোহাগ (১ মাস কারাদণ্ড) এবং মোস্তাকিন (১ মাস কারাদণ্ড)।

অভিযান পরিচালনাকারী পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না।”

তিনি আরও বলেন, “মাদকবিরোধী এই অভিযান শুধু আজ নয়, আগামীতেও কঠোরভাবে চলমান থাকবে। আইনের মাধ্যমে অপরাধীদের জবাবদিহিতায় আনা হবে।”

এদিকে স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত অভিযান চালানোর দাবিও জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD