1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি তে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার( নওগাঁ)

পবিত্র কুরআন ও মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে নওগাঁর পত্নীতলায় ইমাম, ওলামা ও তাওহীদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

এরপর মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার পবিত্র কুরআন ও আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননা করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত করেছেন। এ ধরনের ধর্মবিদ্বেষী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে আবুল সরকারের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, ওলামা, আলেম সমাজসহ হাজারো মানুষ অংশ নেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD