1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার।

থানচিতে সাঙ্গু রেমাক্রী মূখে দু’ই নৌকায় মুখোমুখি সংঘর্ষে মাঝির মৃত্যু।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

 

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় সাঙ্গু নদীতে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে এক নৌকা মাঝির মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাঙ্গু নদীর ওই অংশে দুটি ইঞ্জিনচালিত নৌকা বিপরীত দিক থেকে আসার সময় হঠাৎ মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় এক নৌকা উল্টে গেলে নৌকার মাঝি পানিতে পড়ে গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাঝির পরিচয় রেমাক্রি ইউনিয়নের ৩নং ওয়ার্ড, কলা পাড়া উসাথোয়াই মারমা ছেলে শৈসাইমং মারমা (৩৫) বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। দুর্ঘটনার খবর পেয়ে বিজিবি, থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার জানান, নৌযান দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনার কারণ যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্কতাকে দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সাঙ্গু নদীর এই অংশে প্রায়ই বাঁক এবং পানির স্রোত বেশি থাকায় দুর্ঘটনার ঝুঁকি থাকে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন নৌযান চালকদের সতর্কভাবে নৌকা চালানোর আহ্বান জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD