1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার।

হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন হস্তান্তর।  

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

আজ ২৭ নভেম্বর ২০২৫ খ্রি. সকাল ১১:১৫ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর পুলিশ সুপার, জনাব ফারজানা ইসলাম উদ্ধারকৃত ৬০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এ.টি.এম. মাইনুল ইসলাম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৬০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৬০ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

উল্লেখ্য, ৬০ টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১৩ টি, স্যামস্যাং ০৫ টি, শাওমি ১০ টি, রিয়েলমি ১০ টি, ইনফিনিক্স ০২ টি, আইটেল ২ টি, টেকনো ০৪ টি, ওপ্পো ০৬ টি , ওয়ালটন ১ টি, সেম্ফনি ০১ টি, মটোরোলা ০৩ টি, জিডিএল ০১ টি, নাথিং ০১ টি ও গুগল পিক্সেল ০১ টি।

রাজশাহীর পুলিশ সুপার, জনাব ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD