1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

তরুণ শিক্ষার্থীদের প্রাধান্য দিয়েই আসছে ইবি ছাত্রদলের নেতৃত্ব

  • প্রকাশিতঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

 

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচনকে সামনে রেখে তরুণ শিক্ষার্থীদের প্রাধান্য দিয়েই শাখা ছাত্রদলের নতুন কমিটির প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

সূত্র জানায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভরাডুবির পর কেন্দ্রীয় নেতারা সারাদেশের ইউনিটগুলোর কার্যক্রম নতুন উদ্যমে শুরু করার উদ্যোগ নিয়েছেন। পরাজয়ের কারণ বিশ্লেষণ করে আগামী নির্বাচনগুলোতে জয় নিশ্চিত করতে নেতৃত্ব রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ প্রায় সাড়ে চার বছর পেরিয়ে গেছে। ২০২১ সালের ১৬ জুন লোকপ্রশাসন বিভাগের ২০০৭–০৮ শিক্ষাবর্ষের সাহেদ আহম্মেদকে আহ্বায়ক ও ইংরেজি বিভাগের ২০১১–১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমী মিথুনকে সদস্যসচিব করে কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদল। এবারের নেতৃত্বের জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় দপ্তরে ১০৫ জন পদপ্রত্যাশী সিভি জমা দিয়েছেন।

আলোচনায় থাকা তরুণ নেতাদের মধ্যে রয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ (ফিন্যান্স ২০১৮–১৯), নুর উদ্দিন (ফলিত রসায়ন ২০১৮–১৯), এবং কমিটির বাইরের সক্রিয় কর্মী আব্দুল্লাহ আল মামুন (আল ফিকহ অ্যান্ড ল’ ২০১৭–১৮), আবু সাইদ রনি (রাষ্ট্রবিজ্ঞান ২০১৭–১৮), রাকিব হাসান স্বাক্ষর (অ্যাকাউন্টিং ২০১৮–১৯), তরিকুল ইসলাম সৌরভ (মার্কেটিং ২০১৮–১৯), আরিফুল ইসলাম জনি (সমাজকল্যাণ ২০১৯–২০), রিফাত হোসাইন (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ২০১৯–২০), তৌহিদুল ইসলাম (অ্যাকাউন্টিং ২০১৯–২০) ও আলামিন হোসাইন (মার্কেটিং ২০১৯–২০)। এছাড়াও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং নকিবুল ইসলাম অংকনসহ বেশ কিছু শিক্ষার্থী পদ পেতে আবেদন করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহির রায়হান বলেন, ‘দ্রুত সময়ের মধ্যেই ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা করতে পারে। আমরা তারুণ্যনির্ভর এবং ক্যাম্পাসের প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারীদের হাতে নেতৃত্ব দিতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনা। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে।’

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD