1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

 

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাকীউল আলম বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিনুর রহমান খাঁন পিকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এম মকিদ হাসান, সাবেক উপজেলা ছাত্রনেতা জহুরুল ইসলাম মিলন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আবদুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, গণভোটের নামে কোনো প্রকার তালবাহান সহ্য করা হবে না। জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি দল নির্বাচন বিলম্বিত করার জন্য নানা টালবাহানা করছে। এই ষড়যন্ত্রকারীরা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলো। তারা আবার নতুন করে দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তা এ বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD