1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

রাজশাহীতে সওজের অস্থায়ী কর্মচারীদের ১ ঘন্টার কর্মবিরতি পালন।                           

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীতে একঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অস্থায়ী কর্মচারীরা।  সোমবার ১৩ অক্টোবর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মবিরতি চলাকালে তারা সওজ কার্যালয়ে সমাবেশ করেন। সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের রাজশাহী আঞ্চলিক শাখা এ আয়োজন করে।

সমাবেশ থেকে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, এই দাবিকে ঘিরে মোট ২৭টি মামলা হয়েছে। মামলায় অস্থায়ী কর্মচারীদের পক্ষে রায় হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ আদালতের রায় বাস্তবায়ন করছে না। তারা আদালতের রায় বাস্তবায়নের দাবি জানান। তা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সওজ শ্রমিক ইউনিয়নের রাজশাহী আঞ্চলিক শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহসম্পাদক নুরুল আমিন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD