1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাইকার আমন্ত্রণে জাপান যাচ্ছেন হাইমচরের দুই প্রধান শিক্ষক মাদারীপুরে স্বর্ণের দুল ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা, কান-নাক কেটে স্বর্ণ লুট চাঁদপুরে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, কাদাপানিতে দুর্ভোগ সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের শোডাউন তারেক রহমানের জন্মদিনে ধর্মমন্ত্রীর উদ্যোগে মুরাদনগরে রোগী, এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল কুমিল্লার ১৫১ ইউপিতে পাঁচ ধাপে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নতুন উপজেলা, পৌরসভা ও থানা

পত্নীতলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার (নওগাঁ)

সারাদেশের মতো নওগাঁর পত্নীতলাতেও শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী এ কর্মসূচি চলবে। উপজেলায় প্রায় ৫৮ হাজার ৫৯৭ জন শিশু বিনামূল্যে এই টিকা পাবে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে টিকাদান ক্যাম্পেইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. খালিদ সাইফুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, মেডিকেল অফিসার ডা. নাহিদ, স্বাস্থ্য পরিদর্শক মো. আনিছুর রহমান, এবং এমটি (ইপিআই) সানোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নজিপুর প্রেসক্লাবের সভাপতি মো. ফরহাদ হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

প্রেস ব্রিফিংয়ে টিকাদান কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য প্রচারে সহযোগিতা করা এবং যেকোনো গুজব বা অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।

টাইফয়েডের ভয়াবহতা তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন,

“টাইফয়েড দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। প্রথমে জ্বর হয়, পরে হাত-পা ব্যথা শুরু হয়, ধীরে ধীরে যকৃত ও প্লীহা বড় হয়, আলসার সৃষ্টি হয়ে অন্ত্র ফুটো পর্যন্ত হতে পারে— এমনকি মৃত্যুও ঘটতে পারে। সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে, বাইরে এটি অনেক দামী। এক ডোজেই যথেষ্ট সুরক্ষা পাওয়া যাবে। সকল অভিভাবককে অনুরোধ করবো— সন্তানদের এই টিকা দিতে অবশ্যই এগিয়ে আসুন।”

তিনি আরও বলেন,

“এই মাসে ১০ দিন স্কুল পর্যায়ে টিকাদান চলবে, পরবর্তী মাসে টিকাদান কেন্দ্রগুলোতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ কর্মসূচির আওতায় প্রাথমিক, মাধ্যমিক, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও এতিমখানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা টিকা পাবে।

৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোর এই টিকার আওতায় আসবে। সরকারি নির্দিষ্ট ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে টিকা দেওয়া হবে। তবে যারা নিবন্ধন করতে পারবেন না, তারাও টিকা থেকে বঞ্চিত হবেন না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD