1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

আলোচনা সভা,র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগীতার মধ্য দিয়ে রাজশাহীতে বিশ্ব ডাক দিবস পালিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

 

জিয়াউল কবীর স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীর লক্ষিপুরে অবস্থিত ডাক বিভাগের আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম। অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ডাক জীবন বীমার রিজিওনাল ম্যানেজার খন্দকার মাহবুব হোসেন, রাজশাহী জিপিও সিনিয়র পোস্টমাস্টার মাহফুজুর রহমান, ডিপিএমজি রাকিব বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন- ডাকপিয়ন, ডাকঘর ও চিঠির যুগ একসময় মানুষের আবেগ ও যোগাযোগের প্রতীক ছিল। সেই সময় মানুষ দিন গুনে অপেক্ষা করত প্রিয় জনের চিঠির পাতায় লেখা অভিব্যক্তি। এখন যদিও প্রযুক্তির উন্নয়নে যোগাযোগের ধরন পাল্টে গেছে, তবুও সরকার ও ব্যক্তিগত কাজে এই ডাক বিভাগের গুরুত্ব এখনো কমেনি। সরকার সরকারি ডাক বিভাগকে সময়োপযোগী করতে নানা পদক্ষেপ নিয়েছে।
বক্তারা আরো বলেন, “চিঠিপত্রের আদান প্রদান কমে গেলেও ডাক বিভাগের সেবা থেমে নেই। ই-কমার্সের জন্য ডাকঘর এখন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশের প্রতিটি এলাকায় ডাকঘরের অবকাঠামো ও জনবল আছে, যা গ্রামীণ ও দুর্গম অঞ্চলে পণ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
হিমায়িত খাদ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য পর্যন্ত ডাক বিভাগের মাধ্যমে সহজে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
এর আগে সকালে সাড়ে ৭টায় নগরীর ‘জনগণের জন্য ডাক, স্থানীয় পরিসেবা, বৈশ্বিক পরিসর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষিপুরে অবস্থিত ডাক বিভাগের আঞ্চলিক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাক বিভাগ কার্যালয়ে এসে শেষ হয়। এতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ডাক জীবন বীমা প্রতিনিধিসহ ই-কমার্স ও ডাক সেবার সঙ্গে সংশ্লিষ্ট অনেকে অংশ নেন। দিবসটি উপলক্ষে পোস্টাল কমপ্লেক্স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD