1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

দিনাজপুরে প্রবীন সাংবাদিক মাসুদ রেজা হাইয়ের নামাজা দাফন সম্পন্ন।

  • প্রকাশিতঃ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

 

সাবু রায় ( বিকে) দিনাজপুর প্রতিনিধিঃ-

দিনাজপুরে প্রবীন সাংবাদিক মাসুদ
রেজা হাইয়ের নামাজা দাফন সম্পন্ন হয়েছে ৮ অক্টোবর-২০২৫ বুধবার তাদের পারিবারিক কবরস্থান। প্রথম জানাজা শুরু হয় দিনাজপুর প্রেসক্লাব চত্বরে,তিনি কর্মরত ছিলেন দৈনিক সকালের সময়ের দিনাজপুর প্রতিনিধি ও দিনাজপুর প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক,বুধবার দুপুর সোয়া বারোটার দিকে এই জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন পাহাড়পুর জামে মসজিদের ইমাম মোঃ খাদেমুল ইসলাম।এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চু, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। সঞ্চালনায় ছিলেন দৈনিক করতোয়া প্রতিনিধি ও দিনাজপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহরিয়ার শহীদ মোহাম্মদ হিরু।মরহুমের জানাযায় অংশ নেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল,দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন,প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ,মরহুমের পরিবারের সদস্যবৃন্দ,আত্মীয়-স্বজন,বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষী সাংবাদিক বৃন্দ।উল্লেখ্য যে,প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে প্রথমে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ৭ অক্টোবর দিনাজপুরে প্রত্যাবর্তন করে দিনাজপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর রাত আনুমানিক ১২.১৫ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) দৈনিক সকালের সময়ে ছাড়াও মুক্তি বাণী,খবরপত্র সহ বিভিন্ন পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তিনি।মৃত্যুকালে তিনি দুই পুত্র স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার এই মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন দিনাজপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন।তার মৃত্যুতে সাংবাদিক সমাজ গভীরভাবে মর্মাহত,তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD