1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ইসলামী ব্যাংক তানোরে মানববন্ধন: এস আলম কর্তৃক অবৈধ নিয়োগ ও লুটের অর্থ উদ্ধারের দাবি।    

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

 

তানোর প্রতিনিধি , রাজশাহীঃ

 

রাজশাহীর তানোরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তানোর উপশাখার সামনে “ব্যাংক ডাকাত এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিষ্কার এবং লুটে নেওয়া লক্ষাধিক কোটি টাকা উদ্ধারের দাবিতে” এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে তানোর বাজারের হলের মোড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক তানোর উপশাখার সচেতন গ্রাহক ফোরাম ও চাকুরীপ্রত্যাশী বঞ্চিত ছাত্র সমাজ।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ (IBWF) তানোর উপজেলা সভাপতি ও ইসলামী ব্যাংক তানোর উপশাখার বিনিয়োগ গ্রাহক কাজী বাইক সেন্টারের স্বত্বাধিকারী জনাব মোঃ কাজী আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক ও মদিনা বাজারের ব্যবসায়ী জনাব মোঃ মোশারফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ —মোঃ জুয়েল রানা, এস. এম. সাজ্জাদ, আলহাজ্ব মোঃ সালাউদ্দিন, মোঃ মাহবুর চৌধুরী, মোঃ শহিদুল ইসলাম ও আলহাজ্ব মোঃ খলিলুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন—“ব্যাংক ডাকাত এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিষ্কার করতে হবে। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের বিপুল অর্থসম্পদ লুটপাট ও পাচারের দায় এড়ানো যায় না। এসব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং লুটে নেওয়া লক্ষাধিক কোটি টাকা দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।”

বক্তারা আরও বলেন— “ইসলামী ব্যাংক যেন ভবিষ্যতে কোনোভাবেই অবৈধভাবে দখল না হয় — এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ইসলামী ব্যাংক তার অতীতের গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধার করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

অনুষ্ঠান শেষে ইসলামী ব্যাংক তানোর উপশাখার এফ.এ.ভিপি ও ইনচার্জ এ.কে.এম মোনোয়ার হোসাইন খান সচেতন গ্রাহক ফোরামের নেতৃবৃন্দকে ইসলামী ব্যাংকের পাশে থেকে সহযোগিতা করার জন্য ব্যাংকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD