1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান ৩ জেলের জেল -জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

 

সদরপুর থেকে শিমুল তালুকদারঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৩ জন জেলেকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে জব্দকৃত ৫ হাজার মিটার জাল পুড়িয়ে ভস্মীভূত করা হয়। 

সোমবার (৬ অক্টোবর) উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদের বিভিন্ন স্পটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৩ জন জেলেকে মা ইলিশ শিকার করা অবস্থায় ধরা হয়। 

সদরপুর উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী আটকৃত  ৩ জেলের প্রত্যেককে ১,০০০/- (এক হাজার) টাকা করে অর্থদণ্ড এবং ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন, ইদ্রিস কাজী, পিতা মোসলেম কাজী সাং চরচান্দ্রা সদরপুর

নূরুল হক কাজী পিতা সোহরাব কাজী সাং খালাসী কান্দি সদরপুর এবং সোহেল তালুকদার পিতা ছরোয়ার তালুকদার সাং চর দুয়ার ভাঙ্গা, ফরিদপুর।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন,  গত ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ মাছ ও জাটকা ধরা, বাজারজাতকরণ,পরিবহন ও সংরক্ষণ করা নিষিদ্ধ করেছে সরকার। 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা দুঃখজনক এবং এতে ইলিশের উৎপাদন ব্যাহত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD