1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

বাংলাদেশ খেলাফত মজলিস” শাল্লা উপজেলা শাখার কমিটি পুনর্গঠন সম্পন্ন

  • প্রকাশিতঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

 

মেরাজ বিন আশকর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

গতকাল ৩ অক্টোবর রোজ শুক্রবার
বাংলাদেশ খেলাফত মজলিস Bangladesh Khelafat Majlis সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা শাখার দাওয়াাতি মাহফিল ও শুরা অধিবেশন উপজেলা সভাপতি মাওলানা বজলুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবুল কাশেমের পরিচালনায় শাল্লা থানা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের আল্লামা মামুনুল হক মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী শায়খ মাওলানা নুরুদ্দীন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা আব্দুল খালিক, দিরাই উপজেলা সহ সভাপতি মাওলানা সিরাজুল হক, দিরাই পৌর শাখার সভাপতি মাওলানা এবিএম নোমান, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ইয়াহইয়া বিন হাবীব প্রমুখ।

প্রধান অথিতির বক্তব্যে মাওলানা নুরুদ্দীন আহমদ বলেন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে ‘সোনার বাংলা’, ‘সবুজ বাংলা’, ‘নতুন বাংলা’ এবং ‘ডিজিটাল বাংলা’ দেখেছি, কিন্তু শান্তি খুঁজে পাইনি। তাই এবার আমরা খেলাফতের অধীনে বাংলাদেশ দেখতে চাই। ইনসাফভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং খেলাফতের আওয়াজকে গড়ে গড়ে পৌছে দিতে হবে।

অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা বজলুর রহমানকে সভাপতি, হাফিজ মাওলানা আবুল কাশেমকে সাধারণ সম্পাদক ও মাওলানা জয়নাল আবেদীনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি পুণর্গঠন করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শাল্লায় সংগঠনের কার্যক্রম বেগবান করার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD