1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

ঝিনাইদহে ৬৫ হাজার টাকায় নবজাতক পুত্র সন্তানকে বিক্রি করে দেনার টাকা পরিশোধ করলেন গর্ভধারিণী মা সুমাইয়া খাতুন।

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

 

সুমন হোসেন মহেশপুর ঝিনাইদহঃ

গত বুধবার সকাল মহেশপুর উপজলার যাদবপুর ইউনিয়নের জললুলি গ্রামে বেদনাদায়ক এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নানা সমালোচনা শুরু হয়। এরপর টনক নড়ে প্রশাসনের।

সন্তান বিক্রিতে সহায়তা এবং পিয়ারলেস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র না থাকায় মালিক সেলিম রেজা বাবুকে ১ লক্ষ টাকা জরিমানা এবং ওই হাসপাতালের নার্স ইসমোতারা খাতুনকে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সেই সঙ্গে মহেশপুর থানার ওসি নজরুল ইসলামকে নবজাতক শিশুকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।

তথ্য সুত্রে জানা গেছে, পরিবারিকভাবে মহেশপুর উপজেলায় যাদবপুর ইউনিয়নের জললুলি গ্রামের খলিলের মেয়ে সুমাইয়া খাতুনের সাথে একই গ্রামের ছাত্তারের ছেলে আলামিনের বিয়ে হয়।

এ সময়ের মধ্যে তাদের সংসারে ১ মেয়ে ও আরও ১ ছেলে সন্তানের জন্ম হয়। তৃতীয় সন্তান জন্ম নেওয়ার আগেই আলামিন মাঠে কৃষিকাজ করার সময় স্ট্রোক করে মারা যান।

অভাব-অনাটনের সংসারে তারা বিভিন্ন জায়গা থেকে ধার দেন করে চলতে থাকে।

গত ৩০ সেপ্টেম্বর স্ত্রী সুমাইয়া খাতুনের প্রস্রাব বেদয়া শুরু হলে মহেশপুর নেপার মোড় পিয়ারলেস হসপিটালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন।

সিজারের ও ধারদেনার টাকা পরিশোধের জন্য লোকজন তাকে চাপ দিয়ে আসছিল।

উপায়ান্তর না পেয়ে মা সুমাইয়া খাতুন মহেশপুর পিয়ারলেস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লোকজনের সহায়তায় নবজাতককে ফরিদপুর জেলার এক নিঃসন্তান দম্পত্তির কাছে ৬৫ হাজার টাকায় সন্তান বিক্রি করে দেন।

এ ব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা খাতুন জানান, আমরা বিষয়টা জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি এবং সন্তান বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ক্লিনিকে সিলগালা,

একই সঙ্গে জরিমানা এক নার্সকে সাজা এবং নবজাতককে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD