1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

পলাতক হাসিনার জন্মদিন পালন ও গোপন বৈঠকের সময় কলেজের অধ্যক্ষ গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২২২ বার পঠিত

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান ও গোপন বৈঠকের আয়োজন করেছিল দলীয় নেতাকর্মীরা। এ ঘটনায় মৌগাছি কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সদস্য বেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরে মামলা দায়ের করা হয়।

গত শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোহনপুরের বাকশিমইল ইউনিয়নের খাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচি পালিত হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী পালিয়ে যান। মোহনপুর থানার ইনচার্জ আতাউর রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উসকানিমূলক বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে তথ্য পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়দের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় যে, এই সমাবেশে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ আসামিদের শনাক্ত করে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মৌগাছি কলেজের অধ্যক্ষ বেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি খাড়ইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং জেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরও একই দিনে একই স্থানে অধ্যক্ষ বেলালের নেতৃত্বে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও বৈঠকের আয়োজন করা হয়েছিল।

মোহনপুর থানা পুলিশ এ ঘটনায় মামলা দায়ের করেছে এবং তদন্ত চলমান রয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের গোপন বৈঠক এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে পুলিশের এই পদক্ষেপকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। তবে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এই গ্রেফতারের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD