1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

 

ইমদাদুল হক রানা, রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানোবেন্দ্র মজুমদার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনেয়ারা হোসাইন এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সালাহউদ্দিন লস্কর উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা মনির আজম মুন্নু, প্রভাষক মাসুদুর রহমান, উপজেলা প্রেসক্লাব, বালিয়াকান্দি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্বাভাবিক থাকলেও অধিকাংশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র নবায়ন হয়নি। এসব প্রতিষ্ঠানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া হাসপাতাল এলাকায় চুরি প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপন, বাইরের অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া বন্ধ, টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রম এবং পর্যাপ্ত ডেঙ্গু কিট মজুদ থাকার বিষয়ও সভায় উল্লেখ করা হয়।

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে জানিয়ে ওসি বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয় সভায়।

এছাড়া বাল্যবিবাহ, নারী নির্যাতন, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। আনসার ও ভিডিপি কর্মকর্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গাপূজাকে সামনে রেখে বাহিনীর প্রস্তুতির কথা জানান।

সভায় সিদ্ধান্ত হয়— মাদক, সন্ত্রাস, নাশকতা, অপহরণ, আত্মহত্যা, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে আরো সতর্ক থাকতে হবে। পাশাপাশি অনুমোদনহীন ওষুধের দোকান, করাতকল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ভোক্তা অধিকার বাস্তবায়ন, হোটেল-রেস্তোরা ও পশুখাদ্য তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনারও সিদ্ধান্ত হয়।

আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসবে চলাচল নির্বিগ্ন করতে , বালিয়াকান্দি সদরের চার রাস্তার মোড়ে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD