1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

বিএনপি সরকার গঠন করলে রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু, ব্যারেজ, সহ ৬ মেগা প্রকল্প বাস্তবায়ন হবে : মাহমুদ খৈয়াম

  • প্রকাশিতঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

 

ইমদাদুল হক রানা রাজবাড়ীঃ

রাজবাড়ীতে বিএনপি সরকার গঠন হলে পদ্মা ব্যারেজ, দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু, আধুনিক নৌবন্দর, বিশ্ববিদ্যালয়সহ একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এসব উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

রবিবার দুপুরে গোয়ালন্দ বাজার প্রধান সড়কের লোকমান টাওয়ারের দ্বিতীয় তলায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।

মাহমুদ খৈয়াম বলেন, “দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক ও রেল যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে ঢাকার সাথে রাজবাড়ীর দূরত্ব সময়ের হিসাবে অনেকটাই সীমিত হয়ে আসবে। আমরা বড় বড় স্বপ্ন নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনা চাই। পার্শ্ববর্তী দেশগুলো যখন আধুনিক উন্নয়ন করতে পারছে, তখন আমরা কেন পারব না?”

তিনি আরও বলেন, পৃথিবীর অনেক দেশে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির ট্রেন চালু রয়েছে। বাংলাদেশে এটি অনেকের কাছে স্বপ্ন মনে হলেও তা বাস্তবায়ন সম্ভব। উচ্চগতির ট্রেন চালু হলে রাজবাড়ী থেকে ঢাকার দূরত্ব সময়ের হিসাবে আরও কমে আসবে।

সভায় তিনি পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ, দৌলতদিয়া ঘাট আধুনিকায়নসহ ছয়টি মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি গোয়ালন্দ মিনি স্টেডিয়াম, রাজবাড়ী বিশ্ববিদ্যালয় স্থাপনসহ স্থানীয় উন্নয়নমূলক উদ্যোগের কথাও উল্লেখ করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান আইয়ুব, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাহবুবুল আলম শাহীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু বক্কার ছিদ্দিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, সাবেক পৌর কমিশনার রহমান রাসেলসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD