
নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ
চট্টগ্রামের সাতকানিয়া এওচিয়ায়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড থেকে দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। এসময় কাউকে আটক করতে পারেনি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের আলী চাঁন পাড়ার বইক্যার বর দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবু বক্কর ওই এলাকার মৃত হাজী নুর আহমদের ছেলে। তিনি দুবাই প্রবাসী।
আসামিরা হলেন- আব্দুর রহিম প্রঃ ডালিম (৪০)মোঃ সেলিম (৩৬) মোঃ কলিম (৩২) সাতকানিয়া উপজেলা এওচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নেয়ামত আলী পাড়া এলাকার মৃত আইয়ুব আলী’র পুত্র,মোঃ আবিদ (২৪),একই এলাকার-আবু হানিফ’র পুত্র,মোঃ রাকিব (৩০),একই এলাকার-রুহুল আমিন’র পুত্র, মোঃ ইয়াছিন (২৩), একই এলাকার
-নুরুল আলম’র পুত্র। মোঃ টিপু (৩০) একই এলাকার -আব্দুস সাত্তার’র পুত্র।
সাইফুল ইসলাম (২৫) একই এলাকার -জিয়াবুল হক’র পুত্র। এতে আরো ৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। সাতকানিয়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
গত রাত অনুমান ৮.১৫ ঘটিকার সময় এজাহারে বর্ণিত বিবাদীগণ তাহাদের সংগীয় লোকজন দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা পরিচালনাসহ অস্ত্রের মহড়ার মাধ্যমে এলাকায় ত্রাশ সৃষ্টি করে আসিতেছিল। বাদীর ভাই মোঃ আবু বক্কর সহ এলাকার স্থানীয় লোকজন বিবাদীগণদের উক্তরূপ কর্মকান্ডের প্রতিবাদ করায় বিবাদীগণ বাদীর ভাই ও এলাকার লোকজনদের সহিত বিরোধ সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় গত কাল রাতের বাদীর ভাই মোঃ আবু বক্কর ইছামতি আলীনগর এলাকা হইতে পায়ে হেঁটে নিজ বাড়ীতে যাওয়ার পথে সাতকানিয়া থানাধীন ০৬নং এওচিয়া ইউপির ০৮নং ওয়ার্ডের অর্ন্তগত পশ্চিম গাটিয়াডেঙ্গা আলী চাঁন পাড়াস্থ বইক্কে বর দোকানের উত্তর পার্শ্বে নতুন ব্রিজের কোণায় পাকা রাস্তার উপর পৌছিলে পূর্ব বিরোধের জের ধরিয়া এজাহারে বর্ণিত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৫/৬ জন ৪/৫টি মোটরসাইকেল যোগে আসিয়া বাদীর ভাইয়ের পথরোধ করে এলোপাতাড়ীভাবে লাঠিসোটা এবং লোহার রড দিয়া পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেদনা দায়ক নীলাফুলা জখম করে।
একপর্যায়ে বিবাদী আব্দুর রহিম প্রঃ ডালিম (৪০) একটি একনলা বন্দুক দিয়া হত্যার উদ্দেশ্যে বাদীর ভাইয়ের দিকে তাক করিয়া গুলি করার চেষ্টা করিলে বাদীর ভাই তাকে ঝাপটাইয়া ধরিয়া শোর চিৎকার করিতে থাকে। তৎসময়ে শোর চিৎকার শুনিয়া স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে আব্দুর রহিম প্রঃ ডালিম (৪০) এর সহিত ধস্তাধস্তি করিয়া একনলা বন্দুকটি কাড়িয়া নিলেও ১নং বিবাদী অপরাপর বিবাদীদের সহায়তায় ঘটনাস্থল হইতে মোটর সাইকেল যোগে পালাইয়া যায় বর্ণিত বিষয়ে থানায় সংবাদ প্রদান করা হইলে থানা এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া বাদীর ভাই মোঃ নাসির (৫২), প্রতিবেশী মোঃ আবুল মনছুর, হেফাজত হোসেনগণদের উপস্থাপন করা মতে ১নং বিবাদীর নিকট হইতে কাড়ে নেওয়া ০১ (এক) টি দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত একনলা বন্দুক এবং উক্ত বন্দুকের ভিতরে ০১টি লাল রংয়ের সীসা কার্তুজ লোড অবস্থায় পলে তা জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে এজাহার নামীয় আসামসহ অজ্ঞাতানামা আসামীদের বিরুদ্ধে সাতকানিয়া থানার বিবাদি গনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ডালিম, সেলিমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে। অস্ত্রধারী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। সম্প্রতি আবু বক্কর মাদকবিরোধী সচেতনতা তৈরি করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
এ ব্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন,গোলাগুলির সংবাদ পেয়ে তৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে, ঘটনাস্থল থেকে এলাকাবাসীদের নিয়ে পুলিশ বন্দুকটি উদ্ধার করে। এসময় কাউকে আটক করতে পারেনি। তবে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রয়েছে।