1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ: নাটোর থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করলো র‍্যাব-৫।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল আসামি মোঃ রুবেল আলী (৪১) কে নাটোর জেলার রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সদর কোম্পানি।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রুবেল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শেখেরচক বিহারীবাগান এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, তিনি একই এলাকার এক হিন্দু যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করেন। প্রায় দুই মাস আগে ভিকটিমকে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ৩ সেপ্টেম্বর সকালে পুনরায় ধর্ষণ করে তিনি সেখান থেকে পালিয়ে যান।

ভিকটিমের অভিযোগের ভিত্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা (নং-০৯, তারিখ-০৪/০৯/২০২৫) রুজু করা হয়। এ ঘটনা স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি করে এবং সোশ্যাল মিডিয়াসহ দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে। এমন স্পর্শকাতর মামলার তদন্তে দ্রুত পদক্ষেপ নেয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে, বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে নাটোর রেলস্টেশন এলাকা থেকে এজাহারভুক্ত আসামি রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অভিযোগের সত্যতা স্বীকার করে।

র‍্যাব-৫ জানায়, গ্রেফতারকৃত রুবেলকে ধর্ষণ মামলার তদন্তকারী সংস্থা বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব-৫ দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সন্ত্রাস, মাদক, ধর্ষণ, অপহরণসহ নানাবিধ অপরাধ দমনে র‍্যাবের তৎপরতা দেশব্যাপী প্রশংসিত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD