1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি।        

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক আয়োজিত ৪৭তম বি.সি.এস. পরীক্ষা এর প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) বিষয়ে পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ৩৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ পরীক্ষা চলকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।  

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 পরীক্ষা কেন্দ্রসমূহ হলো: সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বাজপাড়া, রাজশাহী; রাজশাহী সরকারি মহিলা কলেজ বোয়ালিয়া, রাজশাহী; রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কাজিহাটা, রাজশাহী; রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, বোয়ালিয়া, রাজশাহী; রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বোয়ালিয়া, রাজশাহী; বরেন্দ্র কলেজ, বোয়ালিয়া, রাজশাহী; শাহ মখদুম কলেজ, বোয়ালিয়া, রাজশাহী; শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রাজপাড়া, রাজশাহী; অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রুয়েট চত্বর, মতিহার; রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী; শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রী কলেজ, রাজশাহী; রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী; মাদার বখশ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, পদ্মা আবাসিক, রাজশাহী; রাজশাহী ক্যান্টমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ, বোয়ালিয়া, রাজশাহী; হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ, লক্ষ্মীপুর, ভাটাপাড়া, রাজপাড়া, রাজশাহী; রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী; রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, রাজশাহী; সরকারী প্রমথনাথ (পি.এন) বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী; সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী; গভঃ ল্যাবরেটরী হাইস্কুল, রাজশাহী; শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী; রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী; মসজিদ মিশন একাডেমী (স্কুল এন্ড কলেজ), বড়কুঠি সড়ক, বোয়ালিয়া, রাজশাহী; রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী; মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, বোলনপুর, বোয়ালিয়া, রাজশাহী; লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজপাড়া, রাজশাহী; রাজশাহী কোর্ট একাডেমী, রাজপাড়া, রাজশাহী; রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা, রাজশাহী কোর্ট, রাজশাহী; রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল, বোয়ালিয়া, রাজশাহী; বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, রাজপাড়া, রাজশাহী; রিভার ভিউ কালেক্টরেট স্কুল, রাজপাড়া, রাজশাহী; নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী; রাজশাহী কলেজ, রাজশাহী। 

আজ ১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD