1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
জাইকার আমন্ত্রণে জাপান যাচ্ছেন হাইমচরের দুই প্রধান শিক্ষক মাদারীপুরে স্বর্ণের দুল ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা, কান-নাক কেটে স্বর্ণ লুট চাঁদপুরে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, কাদাপানিতে দুর্ভোগ সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের শোডাউন তারেক রহমানের জন্মদিনে ধর্মমন্ত্রীর উদ্যোগে মুরাদনগরে রোগী, এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল কুমিল্লার ১৫১ ইউপিতে পাঁচ ধাপে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নতুন উপজেলা, পৌরসভা ও থানা

ভোলার বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের গড়িমসি, নামেই শুধু অভিযান

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৯ বার পঠিত

 

জেলা প্রতিনিধি, ভোলাঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের কারণে কিছুদিন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ থাকলেও পুনরায় শুরু হয়েছে দেদারছে বালু উত্তোলন, দিনে রাতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে তেতুলিয়ায় অবৈধভাবে বালু কাটছে কতিপয় অসাধু বালু খেকোরা। তেতুলিয়ায় কোনো বালু মহাল না থাকলেও অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে বছরের পর বছর ধরে বর্ষা মৌসুমে বেড়েছে নদী ভাঙন। আর এতে বিলীন হয়ে যাচ্ছে ঘর-বাড়ি ও ফসলি জমি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর জীববৈচিত্র্য। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।

রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলার তেতুলিয়া নদীর বোরহানউদ্দিন খালের মাথায় হাসের চর সংলগ্ন এলাকায় গেলে স্থানীয়রা গণমাধ্যমকে জানান বিগত দিনগুলোতে ইউএনও স্যারের কঠোর পদক্ষেপের কারণে কিছুদিন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ছিল। এখন আবার পুনরায় শুরু হয়েছে বালু উত্তোলন।

এদিকে উপজেলার ভূমি অফিস সূত্র জানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে একই দিন বিকেলে বালু উত্তোলন দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় দুটি ড্রেজার মেশিন ও একটি বলগেট জব্দ করা হয়। তবে নামমাত্র এ অভিযানে সন্তুষ্ট নয় বলে জানান স্থানীয়রা।

এতে কার্যত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হবে না বলে জানান উপজেলার সাচরা ইউনিয়নের বাসিন্দা আইউব আলী, জামাল হোসেন, আকবর সহ তেতুলিয়া নদীর চরাঞ্চলের চাষাবাদ কারী কয়েক জন। তারা আরো জানান, দিনে রাতে সমান তালে ১০/১৫ টি ড্রেজার মেশিন দিয়ে বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীর সীমানায় এসে বাণিজ্যিক কাজে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। আমরা চরাঞ্চলে চাষাবাদ করে কোনরকম চলি, অবৈধভাবে এ সমস্ত বালু উত্তোলন করার কারণে আমাদের কৃষিজমি ভেঙ্গে যাচ্ছে, প্রশাসনের কাছে আমরা কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাই, জেল জরিমানায় বালু উত্তোলন কোনভাবেই থামবে না, বিগত দিনও তা হয়নি, এসিল্যান্ড স্যারের এরকম লোক দেখানো অভিযান দেখে মনে হয়, বালু খেকোদের কাছ থেকে উনি মোটা অংকের অর্থ নিয়েছেন। এ সকল নাম মাত্র অভিযান আমরা চাই না।

এবিষয় জানতে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাসের মুঠোফোনে একাধিক বার কল করা হলো তিনি ফোন রিসিভ করেননি।

ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, তেতুলিয়া নদীতে কোনো বালু মহাল নেই। অবৈধভাবে বালু উত্তোলন কারীদেরকে কোনো ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থান রয়েছে। ইতিমধ্যে আমাদের লালমোহনও বোরহানউদ্দিন উপজেলায় বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করে জেল-জরিমানা এবং বলগেট জব্দ করা হয়েছে। শীঘ্রই অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রিপোর্ট লেখা অবদি তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায় ভ্রাম্যমাণ আদালত মো. টিপু ও মো. মনির দুই লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ফয়সাল নামের এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD