1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন, সভাপতি নাজির হোসেন রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে দুই দালাল গ্রেপ্তার রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ গাইবান্ধা ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গাইবান্ধায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ আগাম ধানসহ উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা, ব্যাহত জনজীবন। ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক চোরাকারবারী দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে জেলা জাসাসের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বৃষ্টিতে সড়কের বেহাল দশা,নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ পথচারীরা। ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যুক্তিক স্থানে স্থাপনের দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, হেঁয়াকোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে মিথ্যা মামলা সাজিয়ে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ।

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭ বার পঠিত

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদকঃ

হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগকে পুঁজি করে মিথ্যা মামলা সাজিয়ে চিকিৎসক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর কাছ থেকে কোটি টাকা চাঁদা দাবি করার ঘটনা সামনে এসেছে।অভিযোগ উঠেছে, হবিগঞ্জ পৌরসভার গোসাইপুর এলাকার শাহিন মিয়ার ছেলে মাহিনূর আলম তুহিন (১৯) গত বছর ৪ আগস্ট ওই আন্দোলনে আহত হওয়ার দাবি তুলে সাবেক সংসদ সদস্য মো. আবু জাহিরসহ ১৪৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে একটি মামলার এজাহার প্রস্তুত করেন।পরবর্তীতে এজাহারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি।এই মামলার তালিকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাবেক মেয়রসহ রাজনৈতিক ও সামাজিক শীর্ষস্থানীয় ব্যক্তিদের নামও রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মামলায় নাম থাকা এক চিকিৎসকের কাছে ২০ লাখ টাকা দাবি করেছে তুহিন ও তার সহযোগীরা।

শুধু তাই নয়, শায়েস্তাগঞ্জের এক ব্যবসায়ীসহ আরও অন্তত পাঁচজনের কাছে মিলিয়ে কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।এজাহারে সাক্ষী হিসেবে নাম এসেছে ১৩ জনের।

এর মধ্যে ৭ নম্বর সাক্ষী জেলা এনসিপি সদস্য ও আইনজীবী আব্দুল ওয়াহেদ মনির এবং ৮ নম্বর সাক্ষী জেলার যুগ্ম সমন্বয়কারী নুরুল হক টিপু। তারা অভিযোগ করে বলেন, আমরা এ মামলার কিছুই জানি না।

আমাদের নাম ব্যবহার করে কথিত বাদী ও তার সহযোগীরা চাঁদাবাজির চেষ্টা করছেন।

এ ঘটনায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তারা হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার ঘটনায় সাজানো এজাহার তৈরির নেপথ্যে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

নুরুল হক টিপু ও আব্দুল ওয়াহেদ মনির বলেন,আমরা হবিগঞ্জে সম্মানের সঙ্গে বসবাস করি, কষ্টার্জিত আয়ে জীবিকা নির্বাহ করি।কিন্তু আমাদের নাম ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজি চালানো হচ্ছে।

তাই আমরা অবস্থান স্পষ্ট করেছি এবং আইনের আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন বাংলানিউজকে বলেন,মাহিনূর আলম তুহিনের তৈরি একটি এজাহার অনেকের কাছেই রয়েছে বলে শুনেছি।তবে থানায় এ সংক্রান্ত কোনো মামলা হয়নি।উল্টো তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসেছে।

এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ খুঁজছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD