1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

পাবনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ    

  • প্রকাশিতঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

১০ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ,কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুসারে পাবনা জেলা শাখার আয়োজনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাগত কর্মক্ষেত্রের বিরুদ্ধে অব্যাহত ষড়ষন্ত্রের প্রেক্ষিতে জাতীয় বৃহত্তর স্বার্থে ০৭ (সাত) দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে  বিক্ষোভ সমাবেশ,মিছিল এবং জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

সকাল ১০টায়  পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশ শুরু হয়। 

এসময় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌ: মোঃ রকিবুল ইসলাম,যুগ্ম-

আহ্বায়ক ও পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌ: মোঃ উজ্জল হোসেন,যুগ্ম-আহ্বায়ক ও ডিইএব পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌ: রকিবুল হাসান,যুগ্ম সদস্য সচিব তানজীল আবেদীন,পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মোঃ মহসীন আলী,কারিগরি ছাত্র আন্দোলনের নেত্রী মোছাঃ সুমাইয়া ইসলাম প্রমুখ।

উক্ত সমাবেশে পাবনা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ,বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের ডিপ্লোমা প্রকৌশলীগণ,ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিলে প্রায় ০২ (দুই) হাজার মানুষের সমাগম হয়। 

সমাবেশ শেষে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারি এডওয়ার্ড কলেজের সামনে দিয়ে শহরের আব্দুল হামিদ রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD