1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

ডাকসু নির্বাচন নিয়ে ষড়ষন্ত্রের প্রতিবাদে রাজশাহী নগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

 

জিয়াউল কবীর:

ডাকসু নির্বাচন বানচাল করার অপচেষ্টারত দের হুশিয়ারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের মিথ্যাচারের প্রতিবাদে রাজশাহী মহানগরে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল সাড়ে ৫ টায় রাজশাহী মহানগরের ভদ্রামোড় অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ভদ্রামোড় থেকে শুরু হয়ে তালাইমারী মোড়ে গিয়ে শেষ হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেনুল, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন।

এছাড়াও মিছিলে স্থানীয় শিবির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, “দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। যারা হামলা করছে ও নারী হেনস্তায় জড়িত তারাই ছাত্রশিবিরের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।”দেশবাসী ছাত্র শিবিরের আদর্শ সম্পর্কে জ্ঞাত আছে।

বক্তারা আরও বলেন, ডাকসু নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার হলেও তা বানচালের নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে।তাদের বিরুদ্ধে দেশের সকল ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ছাত্রশিবির নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD