1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত ২৬ আগস্টের সেই নির্যাতনের স্মৃতি, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি ভূঞাপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চাঁদপুর মৈশাদী সংরক্ষিত সদস্য প্রার্থী আয়শা জনসেবায় কাজ করতে চান লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা স্মার্ট পরিবহন ব্যবস্থাই হতে পারে নতুন ঢাকার পরিচয় আজ ১২ রবিউল আউয়াল: দৌলতদিয়া খানকা শরীফ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মিছিল ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে এনাম চৌধুরীর মতবিনিময় শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যায় নিউজ শেয়ার করায় সরানো হলো,বাংলাদেশের একজন সৎ নীতিবান সাহসী পুলিশ কর্মকর্তা কে।

নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা জানালেন মির্জা ফখরুল

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২২০ বার পঠিত

 

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টারঃ

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে শঙ্কা আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন,নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে।দেশে-
বিদেশেও যা নিয়ে তৎপরতা চলছে।শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল এ সময়, বাংলাদেশে উদারপন্থি রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থি রাজনীতি প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে বলেও শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, এমনটি ঘটলে বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে।সেই সঙ্গে, সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন।বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছে। এই ত্যাগকে ধারণ করতে হবে। ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চাই না বাংলাদেশকে। গণতন্ত্রকে এমন জায়গায় নিয়ে যেতে চাই,যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয়, সার্বিক জনগণের কল্যাণ হবে।একই সঙ্গে সব চক্রান্ত, ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি ভালো কাজ দিয়ে ক্ষমতায় যেতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।
বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নরসিংদী ৪ মনোহরদী- বেলাব থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট কবি ও গবেষক লায়ন অ্যাড. আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ড. শামসুজ্জামান মেহেদী,বাংলা একাডেমি লেখক ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও কলামিস্ট অধ্যাপক আকবর সিরাজী।বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কন্ঠ শিল্পী মোঃ ইকবাল হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD