1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

সাংবাদিক এ কে সাজুর উপর হামলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পঠিত

 

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজুর উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় পত্নীতলার নজিপুর বাস স্ট্যান্ডে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাংবাদিক মাহমুদুন্নবী’র সঞ্চালনায় মনিরুজ্জামান মিলন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক মাসুদ রানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট নওগাঁর সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলাল,
অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃমোকছেদুল ইসলাম, শাহরিয়ার পল্বর, রবিউল ইসলাম, ধামইরহাট থেকে শহিদুল ইসলাম,বাশার, নুর সাঈদ, উজ্জল হোসেন, এশিয়ান টিভির বদলগাছি প্রতিনিধি বুলবুল আহম্মেদ বুলু, সৈকত হোসেন, জামিল আহম্মেদ প্রমূখ। মানববন্ধনে বক্তারা সাংবাদিক একে সাজুর উপর হামলাকারী দলের লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানিয়ে বলেন,প্রতিটি সরকারি অফিসই একটা নির্দিষ্ট নিয়মে চলে কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছিল । গত কয়েকদিনে মহাদেবপুরের সাবরেজিস্ট্রার মুক্তি আরা যে সমস্ত দলিল মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসের সম্পাদিত হয়েছে তা নিয়মবহির্ভূত বলে উল্লেখ করে মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান বক্তারা। বক্তারা আরো বলেন, দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপরে হামলা করে তাদের অন্যায় অনিয়ম ঢাকার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত সারাদেশেই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটে চলছে প্রতিনিয়ত, এসব দুষ্টিতকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা না করলে অন্যায় অনিয়ম যেমন বাড়বে তেমনি সাংবাদিকরাও আরো হুমকির মধ্যে পড়বেন বলে আশঙ্কা করেন বক্তারা ।
বক্তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি সকল এজহার ভূক্ত আসামীদের গ্রেফতার না করা হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ আগষ্ট নওগাঁ জেলার মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসের নানা ও দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ গেলে ডিবিসি নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজুর উপর হামলা চালান দলিল লেখক এর কিছু সন্ত্রাসীরা। এ সময় সাংবাদিক একে সাজুর ক্যামেরা মোবাইল ফোন এবং সাংবাদিক পরিচয় পত্র ছিনিয়ে নেন দুষ্কৃতিকারীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD