1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী মহাসড়ক অবরোধ: ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ।        

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবির শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা। এর প্রতিবাদে বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিকেল ৩টার দিকে ঢাকার ঘটনার খবর ক্যাম্পাসে পৌঁছালে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে ক্যাম্পাসে সমবেত হন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তালাইমারী মোড়ে গিয়ে বিকেল ৪টার দিকে মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে পুলিশের একটি ট্রাক সেখানে পৌঁছালে শিক্ষার্থীরা সেটিতে হামলার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থান নেয়।

শিক্ষার্থীরা ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কোনোভাবেই পথ ছাড়ব না।” অন্যদিকে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক গণমাধ্যমকে জানান, “শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলেও যান চলাচলে বড় কোনো সমস্যা হচ্ছে না। বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।

প্রসঙ্গত, ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশের হামলার ঘটনায় দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদে বিক্ষোভ করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD