1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আমতলীর পায়রা নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ, তিন ঘন্টা পর মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

 

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্লক পাড়ে পায়রা নদীতে গোসল করতে নেমে সজল (২২) নামের এক যুবক নিখোঁজ হন। তিন ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে।

বিষয়টি আমতলী থানা পুলিশ নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সজল গোসলের জন্য পায়রা নদীতে নামেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার চেষ্টায় নামেন। পরে খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সজলের মরদেহ উদ্ধারে অভিযান চালায় এবং দীর্ঘ অনুসন্ধানের পর তিন ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পাওয়ার পরই আমরা ফায়ার সার্ভিসকে জানাই এবং তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। ছেলেটি সাঁতার জানতো না। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD