1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

রাজশাহীতে একসময়কার কুখ্যাত ডিবি হাসান আটক

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩২৭ বার পঠিত

 

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী নগরীর হজের মোড়ে সাধারণ জনতা একসময়কার কুখ্যাত সাবেক পুলিশ সদস্য এসআই হাসানকে (ডিবি হাসান নামে পরিচিত) আটক করে চন্দ্রিমা থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। শনিবার এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি)।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকরিচ্যুত হওয়ার পরও হাসান এলাকায় আধিপত্য বিস্তার ও নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এদিন এলাকাবাসী ক্ষোভে তাকে গণধোলাই দেয় এবং পরে পুলিশে হস্তান্তর করে।

উল্লেখ্য, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এ সদস্য একসময় বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্কের নাম ছিলেন। অভিযোগ রয়েছে, তার হাত থেকে রক্ষা পাননি এমনকি নিজ দলের এক কর্মীও—যাকে তিনি কথিত ক্রসফায়ারের নামে হত্যা করেছিলেন।

এ ঘটনায় এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, “যে মানুষ বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে এত প্রাণ কেড়ে নিয়েছিল, আজ সে নিজ এলাকাতেই সাধারণ মানুষের হাতে অপমানিত হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD