1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু।

জামালপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রচার মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার পঠিত

 

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:

জাতীয়তাবাদী দল বিএনপির আসন্ন ঐতিহাসিক দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল প্রচার মিছিল।বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে শহরের স্টেশন বাজার মোড়স্থ জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলায় গিয়ে শেষ হয়।

প্রচার মিছিলে জেলা মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।মিছিলটি সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় এবং পথচারী ও স্থানীয় জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে।

প্রচার মিছিল শেষে তমালতলায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।তারা বলেন, “আগামী দ্বি-বার্ষিক সম্মেলন শুধু একটি রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।”

নেতৃবৃন্দ সকল নেতাকর্মীকে সম্মেলন সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং চলমান কর্মসূচিগুলোতে সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD