1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

নেত্রকোনার কেন্দুয়ায় মরা বিল থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

 

শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোণা জেলা প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়ায়  মরা বিল থেকে সিএনজি চালক নুরুজ্জামাল (৪০) এর লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বুধবার (২০আগস্ট) সকাল ৯টায় উপজেলার চিরাং ইউনিয়নের আদমপুর দুল্লী রাস্তার পাশের মরা বিল থেকে লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত জামাল উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মৃত মগল চান মিয়ার ছেলে। লাশ শনাক্ত করেছেন নিহতের চাচা মোঃ মুকুল মিয়া।
লাশ উদ্ধারে ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া) সার্কেল মোঃ গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, পিবিআই ও সিআইডি সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পিবিআই, সিআইডি টিমকে জানালে তাঁরাও ঘটনাস্থলে আসলে আমরা যৌথভাবে সকাল ৯ টার দিকে আদমপুর-দুল্লী রাস্তার পাশের মরা বিল থেকে সিএনজি চালক নুরুজ্জামাল ওরফে জামাল মিয়ার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহত জামাল মিয়ার সিএনজি ঘটনাস্থলের পাশেই রয়েছে। ঘটনাস্থলেই লাশ সুরতহাল করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। মরদেহ ময়নাতন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই নৃশংস হত্যার পেছনের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD