1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে রাজবাড়ী জেলা স্বেছাসেবক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি রাজবাড়ীর জেলা বিএনপি কার্যালয়ে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে শহীদ স্মৃতি চত্তরের বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের ৮টি ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়কত আলী বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ন আহবায়ক মতিউর রহমান মিজান, শহীদ খান, মো. শওকত মাহমুদ, জাহাঙ্গীর খান বক্তব্য রাখেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব মো. তুহিনুর রহমান তুহিন বলেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে স্বে”ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নিরসল পরিশ্রম করবেন।
রাজবাড়ীতে ঐক্যবদ্ধবাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ, পরিস্কার পরিছন্নতা অভিযানসহ প্রতিষ্ঠাবাষিকীতে কল্যাণকর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলোচনা সভা শেষে জেলা বিএনপি কার্যালয়সহ শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD