1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ৬

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৪১ বার পঠিত

 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

 

নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস(১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৬ জন আহত হন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে নড়াইল-খুলনা জেলা সড়কের মির্জাপুর-সোনাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু বিশ্বাস গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র। সে গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে দুই মোটরসাইকেল চালক সাকিব (২০) কে ঢাকায়, নারায়ন (২৮) ও অপর আরোহী সুকদেব (৫০) কে উন্নত চিকিৎসার জন্য যশোর ও খুলনা পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও দুই যাত্রীকে ঘটনাস্থল থেকেই খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যায় স্বজনেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই বন্ধু সাকিব ও অপু নড়াইল থেকে সিকিরহাট এর দিকে যাচ্ছিল। অন্যদিকে খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিলেন ভাড়ায় মোটরসাইকেল চালক নারায়ন বিশ্বাস নামে এক ব্যক্তি পথিমধ্যে মির্জাপুর বাজার পেরিয়ে সোনাডাঙ্গা মোড়ে আসলে বেপরোয়া গতির মোটরসাইকেল অপর মোটরসাইকেল ও ভ্যানের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় সাকিবের মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরোহী অপু বিশ্বাস। এদিকে সাকিবসহ আহত আরো দু’জনের অবস্থাও আশংকাজনক। অন্যদিকে আহত ভ্যানচালক ও অন্য দুই যাত্রীকে খুলনা নেয়া হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, এছাড়াও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD