1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুরের আমঝুপি বাজারে প্রাইভেটকার দুর্ঘটনায় ২ যুবক আহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

হিরক খান, মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি বাজার এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে দ্রুতগতির দুই প্রাইভেটকার রেসিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়েছে।

আহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার সিনেমা হলপাড়ার হাফিজের ছেলে ফেরদৌস (১৯) ও পলাশপাড়ার ওহি (১৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর শহর থেকে চুয়াডাঙ্গাগামী দুটি প্রাইভেটকার প্রতিযোগিতা (রেসিং) করছিল। হঠাৎ আমঝুপি বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মার্সেল শোরুমের সাইনবোর্ডে ধাক্কা মারে, পরে লাইম কফি হাউজের দোকান ভেঙে পাশের বটগাছে সজোরে আঘাত হানে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর অপর প্রাইভেটকারে থাকা যাত্রীরা আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনাটি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাউদ্দিন আহমেদ বলেন, রাত গভীর হওয়ার কারণে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গুরুতর আহত দুজনকে তাদের সঙ্গীরাই নিয়ে গেছে বলে জানা গেছে।
প্রাইভেটকারটি সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে এবং বর্তমানে এটি পুলিশ হেফাজতে রয়েছে। আশপাশের দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD