1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক।

তানোরে বিভিন্ন স্থানে এ্যাডভোকেট সুলতান ইসলাম তারেকের গণসংযোগ!

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

 

মোঃ আজিজুর রহমান তানোর প্রতিনিধি , রাজশাহীঃ

 

তানোর –  গোদাগাড়ী ১ আসনের  বিএনপির সম্ভাব্য প্রার্থী এ্যাডভোকেট সুলতান ইসলাম তারেক সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন। তিনি স্থানীয় বাজার, দোকানপাট, পাড়া-মহল্লা ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনগণের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। এ সময় তিনি তানোর থানায় গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেন এবং তাদের ধৈর্য ও সাহস জোগান। তিনি কর্মীদের উদ্দেশে বলেন,“তোমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হও, জনগণের জন্য কাজ করো। আমরা বিএনপি কখনো অন্যায়, অবিচার বা জুলুম-নির্যাতনের পথে হাটি না। জয়-পরাজয় যাই হোক, আমরা সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”তিনি আরও বলেন,“ছোটবেলা থেকেই আমি সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত ছিলাম। মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করা আমার দায়িত্ব ও অঙ্গীকার। আমি চাই, জনগণের ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে তানোরবাসীর প্রকৃত সেবক হিসেবে কাজ করতে।”নেতাকর্মীদের উদ্দেশে তিনি একাত্মতার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের শক্তি জনগণ। তাই গণমানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি জনগণের দল, তাই সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”এ সময় তার সঙ্গে তানোর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD