1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

কিশোরগঞ্জে সবজির বাজারে অস্থিরতা, রোজকার বাজার করতে গিয়েই নাকাল সাধারণ মানুষ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২২৬ বার পঠিত

 

জেলা প্রতিবেদক, কিশোরগঞ্জঃ

কিশোরগঞ্জে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেন থামছেই না। বিশেষ করে সবজির বাজারে যেন আগুন লেগেছে! প্রতিদিন বাজারে গিয়ে দাম শুনেই অবাক হচ্ছেন সাধারণ মানুষ। কোনো সবজি এখন ৮০ টাকার নিচে মিলছে না। আর দাম শুনে যারা প্রতিদিনের বাজার করেন, তারা বলছেন— “এভাবে আর কতদিন চলবে!”

সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৫ আগস্ট) সরেজমিনে কিশোরগঞ্জের বড়বাজার, গাইটাল, গাছতলা ও বাসস্ট্যান্ড বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম আকাশচুম্বী। করলা বিক্রি হচ্ছে কেজি ১৩০ টাকায়, ঢেঁড়স ৯০, বরবটি ৯৫ থেকে ১০০, পটল ৮০, কাঁকরল ৮০, বেগুন ৮০, চিচিঙ্গা ৮০, ধুন্দল ৮০, কাঁচা মরিচ ২৪০ টাকা— সব মিলিয়ে যেন ‘সবজিতে আগুন’!

বৃষ্টিতে ক্ষতি, তাতে ভোক্তার পকেট ফাঁকা

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে মাঠে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কমে গেছে সবজির সরবরাহ। সেই সঙ্গে বেড়েছে পরিবহন খরচও। ফলে দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না।

এদিকে বাজার মনিটরিং নিয়েও রয়েছে প্রশ্ন। অনেক ক্রেতা অভিযোগ করছেন— প্রশাসনের নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম নিচ্ছে।

একজন ক্রেতা, জহিরুল ইসলাম মানিক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমার দৈনিক আয় ৫০০-৬০০ টাকা। আগে যেখানে একশ টাকায় তিন-চার রকম সবজি কিনতাম, এখন ২০০ টাকায় একটাও ঠিকমতো মেলে না। বাজার করতে গিয়ে মাথায় হাত!”

মুরগি, ডিম, পেঁয়াজ— সবখানেই ঊর্ধ্বগতি

শুধু সবজি নয়, চড়েছে মাছ, মাংস আর ডিমের দামও।

ব্রয়লার মুরগি কেজি ১৬০ টাকা (আগে ছিল ১৪৫-১৫০ টাকা)

সোনালি মুরগি ৩১০-৩২০ টাকা কেজি

ডিম প্রতি ডজন ১৪০-১৫০ টাকা
পেঁয়াজ ৭০-৮০ টাকা কেজি (যেখানে এক সপ্তাহ আগেই ছিল ৫০-৫৫ টাকা)
ভোক্তা অধিকার বলছে, নজরদারি চলছে

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন,
“বৃষ্টির কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে। তবে বাজারে যাতে অতিরিক্ত মুনাফা না করা হয়, সেদিকে নিয়মিত নজর রাখা হচ্ছে।”
মানুষ বলছে— আয় বাড়েনি, ব্যয় বেড়েছে
বাজারে কথা হয় অনেক নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের সঙ্গে। তারা বলছেন, শুধু পণ্যের দামই নয়, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা— সব কিছুর খরচ বেড়েছে। কিন্তু আয় সেই আগের জায়গাতেই রয়ে গেছে।
সব মিলে জীবন যাপনের খরচ বেড়ে গেলেও কোথাও থেকে মিলছে না সাশ্রয়ের স্বস্তি
এই বাজার পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তাহলে সামনে ঈদ-পূজা কিংবা উৎসবের সময় সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন প্রয়োজন জোরালো নজরদারি ও কার্যকর পদক্ষেপ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD