1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে সৈরাচারী সরকারের চেয়েও খারাপ অবস্থা হবে অন্তর্বর্তী সরকারের ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবসে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পঠিত

 

মো: ফারুক আহমেদ ঘাটাইল( টাঙ্গাইল) প্রতিনিধি

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সৈরাচারী হাসিনা সরকারের চেয়েও খারাপ অবস্থা হবে অন্তর্বর্তী সরকারের বলে মন্তব্য করেছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ( বীর উত্তম)। তিনি বিএনপিকে হুশিয়ারি করে বলেন আওয়ামী লীগের সৈরাচারী ১৬ শাসন আমলে যা হয়েছে আপনারা ১৬ মাসে তা করলে জনগণ এই মূহুর্তে বিএনপি থেকে সমর্থন ফিরিয়ে নিবে। আজ ১৬ আগষ্ট ২০২৫ শনিবার বিকাল ৫ টায় ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে স্মৃতি বিজরিত মাকড়াই নামক স্থান কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বক্তব্যে এসব কথা বলেছেন। কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর হক বীর( প্রতীক)। সমাবেশ সাবেক মন্ত্রী ও জননেতা আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে যুদ্ধ হয়ে আমরা বিজয়ী হয়েছিলাম। পরবর্তীতে আমরা মানুষের মূখে হাসি ফোটাতে পারিনি। আবার এদেশে যুদ্ধ হবে সে যুদ্ধ গুলা বারুদের নয়। সে যুদ্ধ চেতনার। এ চেতনার যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে। উল্লেখ্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঘাটাইলের মাকড়াই নামক স্থানে পাক বাহিনীর সাথে সরাসরি যুদ্ধ হয়। এ সময় ১১ নম্বর সেক্টরের (বেসামরিক) সর্বাধিনায়ক আব্দুল কাদের সিদ্দিকী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিল। এ সময় হাতেম নামে এক মুক্তিযোদ্ধা ঘটনাস্থলে শহিদ হন। পরবর্তীতে ১৬ আগষ্ট ঘাটাইলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্থানে ঐতিহাসিক মাকড়াই দিবস পালন করে আসছে কাদেরিয়া বাহিনীর বীর মুক্তিযোদ্ধারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD