1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

জামালপুরে জমি নিয়ে বিরোধে নারীকে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার অভিযোগ 

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ এলাকায় জমি নিয়ে বিরোধে জরুনা বেগম(৫৩)নামে এক নারীকে পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে।ঘটনায় নিহত নারীকে শুক্রবার সকালে তার নিজ বাড়িতে দাফন করা হয়েছে।নিহত নারী উপজেলার হবদেশ এলাকার মজিবুর রহমানের স্ত্রী। ঘটনাটি গেল জুলাই মাসের ৬ তারিখ দিবাগত রাতে ঘটেছে।ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে দুলাল মিয়াকে প্রধান আসামীসহ আরও ৭ জনকে বিবাদি করে  জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছে।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়,উপজেলার হবদেশ এলাকার গত জুলাই মাসের ৬ তারিখ দিবাগত রাতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মজিবুর রহমানের ছোট ভাই দুলাল মিয়াদের সঙ্গে জমি নিয়ে প্রথমে ঝগড়া হয়।পরে দুলাল মিয়া নেতৃত্বদল মজিবুর রহমানের স্ত্রী জরুনা বেগমকে ওই রাতেই পেট্টোল দিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়।পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন।পরে রোগীর অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার(১৪ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এলাকাবাসী জানান,দুলাল মিয়া দিগপাইত ইউনিয়ন বিএনপি’র উপদেষ্টা সদস্য ও আলাল  ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদকের পদে দায়িত্বে রয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ফয়সল মো.আতিক বলেন,এ বিষয়ে একটি মামলা হয়েছে।পুলিশ প্রধান আসামী দুলাল মিয়াসহ তার ভাই আলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD