1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

জয়পুরহাটে ভুয়া ভাউচার দিয়ে সার উত্তোলনের চেষ্টা, ডিলার পুত্র আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে ভুয়া ব্যাংক ভাউচার ব্যবহার করে সরকারি সার উত্তোলনের চেষ্টা করায় হাসিব আল মামুন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের সিও কলোনি এলাকার বিসিআইসি বাফার গোডাউন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাসিব আল মামুন জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মামুনুর রশিদের ছেলে। তিনি মেসার্স মামুন ব্রাদার্স চালকলের প্রতিনিধি হিসেবে বাবার ডিলার পয়েন্টে কাজ করতেন বলে জানা গেছে।

মামলার সূত্রে জানা যায়, প্রতিমাসের মতো ওইদিনও পাঁচবিবির ডিলার মেসার্স মামুন ব্রাদার্স চালকলের প্রতিনিধি হাসিব আল মামুন সার উত্তোলনের জন্য জনতা ব্যাংক জয়পুরহাট শাখার ৭ লাখ ৫০ হাজার টাকার একটি ভাউচার এবং জনতা ব্যাংক পাঁচবিবি শাখার ৯ লাখ টাকার একটি ভাউচার বাফার প্রদর্শন করে বাফার গোডাউন থেকে সার উত্তোলনের চেষ্টা করে। যাচাই করে দেখা যায়, জয়পুরহাট শাখার ভাউচারটি বৈধ হলেও পাঁচবিবি শাখার ভাউচারটি ভুয়া।

সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার জানান, উক্ত নম্বর ও টাকার কোনো ভাউচার সেদিন ইস্যু করা হয়নি। পরে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও গোডাউনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে হাসিব আল মামুন স্বীকার ব্যাংকের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া ভাউচার তৈরির বিষয়টি স্বীকার করেন।

ঘটনার পর বিসিআইসি বাফার গোডাউন কর্তৃপক্ষ জয়পুরহাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।তারপর বিসিআইসি বাফার গোডাউনের হিসাব কর্মকর্তা এসএম হাসানুর রহমান বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, ভুয়া ব্যাংক ভাউচার ব্যবহার করে সরকারি সার উত্তোলনের চেষ্টা করায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD