1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

আরএমপির রাজপাড়া থানার অভিযানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় দুইজন গ্রেফতার। 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীতে বৈদ্যুতিক তার চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।

 গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: পল্লব (২৪) ও মো: বদর উদ্দিন (৬২)। পল্লব রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর গ্রামের আ: শুকুর আলীর ছেলে এবং বদর উদ্দিন একই এলাকার মৃত আব্দুল শেখ এর ছেলে।

 সম্প্রতি মহানগরীর বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরির ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা দায়ের হয়। মামলার সূত্রে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে মতিহার থানার বিনোদপুরের খোকন আয়রন স্টোর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে প্লাস্টিক কভারসহ ৪ ফুট লম্বা ৪টি চোরাই তামার তার উদ্ধার করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পল্লব সুযোগ বুঝে বাসাবাড়ি, দোকান, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল চুরি করে এবং বদর উদ্দিন এসব চোরাই মাল বিক্রি করে থাকে।

 গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD