1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল ছিনতাইকারীরা

  • প্রকাশিতঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২১২ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে আমিনুর ইসলাম (৩২) নামে এক যাত্রীকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আক্কেলপুর উপজেলার চকরঘুনাথ এলাকায় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

আহত আমিনুর ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের বাসিন্দা এবং পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার কর্মস্থল থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে বাড়ি ফিরছিলেন আমিনুর ইসলাম। চলন্ত ট্রেনে ছিনতাইকারীরা তার ব্যাগ, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

ভুক্তভোগী আমিনুর ইসলাম বলেন, “আমি পাবনায় চাকরি করি। ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলাম। ছিনতাইকারীরা সবকিছু ছিনিয়ে নিয়ে আমাকে ট্রেন থেকে ফেলে দেয়।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আদনান জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত জয়পুরহাটে রেফার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD