1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বালিয়াকান্দিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সারাদেশে সংবাদিক নির্যাতনের প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ সড়কে উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসির রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, দৈনিক আমার দেশ প্রতিনিধি পারভেজ মিয়া, দৈনিক জনবানীর প্রতিনিধি জয়নাল আবেদীন, তালাশ বিডির প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক পাঞ্জেরীর খোন্দকার আহাদুল ইসলাম, সমির কান্তি বিশ্বস প্রমুখ।

এ সময় বালিয়াকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সারাদেশে একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার শিকার হচ্ছে। অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকরা হত্যার শিকার হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার ও দুই মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। নইলে সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
তুহিনের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD