1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

রাজবাড়ীতে ছেলেকে হত্যা পুত্রবধু-শ্বশুর-শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পঠিত

 

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় রাকিবুল ইসলাম রাব্বি (২২) নামের এক যুবককে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। নিহতের বাবা ফজলুর রহমান মন্ডল গত বুধবার (৬ আগস্ট) রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি করা হয়— নিহতের স্ত্রী রিমা খাতুন (২০), শ্বশুর রবিউল ইসলাম খালাসী (৫০), শাশুড়ি আয়শা বেগম (৪৫) এবং রিমার কথিত প্রেমিক ফরিদ বিশ্বাস (৩৫)।

মামলার অভিযোগে বলা হয়েছে, দুই বছর আগে রাব্বির সঙ্গে রিমার বিয়ে হয়। তাদের চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। ছেলেকে সৌদি আরব পাঠানোর জন্য শ্বশুরপক্ষ ৫ লক্ষ টাকা নিলেও কোনো ব্যবস্থা নেয়নি, এ নিয়ে পারিবারিক কলহ শুরু হয়। প্রায় পাঁচ মাস আগে রাব্বি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। সেখানে রিমার সঙ্গে ফরিদ বিশ্বাসের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে, যা নিয়ে দাম্পত্য দ্বন্দ্ব চরমে ওঠে। এ সময় রাব্বিকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, গত ৩০ জুলাই রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে রাব্বিকে বুকে, পিঠে, পাজরে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে মরদেহ শ্বশুরবাড়ির ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়। ৩১ জুলাই সকালে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বালিয়াকান্দি থানার এসআই এবিএম সিদ্দিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠান। ময়নাতদন্ত শেষে গোসলের সময় রাব্বির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখা যায়।
পরিবারের সঙ্গে আলোচনা করে নিহতের বাবা আদালতে মামলা দায়ের করেন। রাজবাড়ী , আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD