1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ চলমান, প্রাণ নাশের হুমকি

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

 

ইমন সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণ ও বাদীকে প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, যে জমি নিয়ে বিরোধ চলছে সে জমিতে নিষেধাজ্ঞার পূর্বেই বাদীর একটি স্থাপনা ছিল। ওই জায়গাটি থেকে বাদীর দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভোগ দখলে থাকা দোকান ঘরসহ বাদীকে স্থানীয় প্রভাবশালী নেতা মিলন অদৃশ্য ক্ষমতা বলে উচ্ছেদ করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী মোছাঃ ছাহেরা খাতুন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা ইউনিয়ন বাটাজোর মুচিরা মৌজাস্থ বিআরএস ১০৬০ খতিয়ান এর ১১১২৭ নং দাগে ২৫ শতক জমি নিয়ে মোছাঃ ছাহেরা খাতুন ও রিমা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। যা শেষ পর্যন্ত আদালতে গড়ায়। বিরোধপূর্ণ ভূমিতে আদালত নতুন করে কাজের উপর নিষেধাজ্ঞা দেন। অভিযোগকারী মোছাঃ ছাহেরা খাতুন বলেন, বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী নেতা মিলনের শক্তিতে প্রতিপক্ষ রিমা আক্তার জমিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

প্রতিপক্ষ রিমা আক্তারের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও রিমা আক্তারের স্বামী আবদুল খালেক রিমা আক্তারের সাথে কথা বলতে দেয়নি, ফলে প্রতিপক্ষ রিমা আক্তারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে মিলন

ঘটনার সত্যতা স্বীকার করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, জমি সংক্রান্ত বিষয়ে মোছাঃ ছাহেরা খাতুনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD